• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ভারতের কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা, উত্তেজনা

প্রিন্ট নিউজ : / ২৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মূলত রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায়কে ঘিরে একদল মুসল্লির সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

মূলত শুক্রবার (১৫ মে) জুমার নামাজকে কেন্দ্র করে কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তায় নামাজ আদায়কে কেন্দ্র করে স্থানীয় কিছু মুসলিম যুবকের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, মুসল্লিদের একাশ রাস্তার ওপর জুমার নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

যুবকদের দাবি ছিল, তারা রাস্তাতেই নামাজ আদায় করবেন এবং পুলিশের বাধা মানবেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন কিছু নিয়মকানুন সম্পর্কে অনেকে অবগত ছিলেন না। এ কারণে পরিস্থিতির অবনতি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছু যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং রাস্তার ওপরই নামাজ পড়ার কথা জানান। এ ঘটনায় মুসলিম অধ্যুষিত রাজাবাজার এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য পৌঁছে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হন। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল সড়কে এভাবে নামাজ আদায় করলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা