• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ইসরায়েলের-গাজায় হামাসের সামরিক প্রধানকে হত্যা

প্রিন্ট নিউজ : / ১৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা সিটিতে চালানো এক হামলায় হাদ্দাদ নিহত হন।

তবে হামাসের পক্ষ থেকে হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ১৩ জনের মরদেহ আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় তাঁরা নিহত হয়েছেন। একজন আগে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া এই সময়ে আরও ৫৭ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। এই সময়ের মধ্যে ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা কর্মকর্তারা বলছেন, এখনো হামলায় নিহত অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলো তাঁদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অব্যাহত বাধার সম্মুখীন হচ্ছে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা