• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ঈদের ছুটিতেও ব্যাংক কিছু এলাকায় খোলা থাকবে

প্রিন্ট নিউজ : / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে লেনদেন স্বাভাবিক রাখতে ঈদের আগে নির্দিষ্ট দুই দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য আর্থিক লেনদেন সহজ করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলসমূহে অবস্থিত ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা