গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসার ও গ্যাস উৎপাদনে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২২ মে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের প্রবেশদ্বার রাজেন্দ্রপুরে ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনে এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থাকলেও উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মুনঞ্জুরুল রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।