গাজীপুর সিটি কর্পোরেশনের অষ্টাদশ কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে নগর ভবন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, গাজীপুর জেলার স্থানীয় সরকার (এলজি) বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া,অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায়,মুক্ত আলোচনায় সিটি কর্পোরেশন এর বাজেট ও অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সমন্বিত নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজী সিটিকে ক্লিন অ্যান্ড গ্রিন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কোরবানি পরবর্তী সকল বর্জ্য অপসারণের জন্য সর্বোচ্চ ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কোনো অবস্থাতেই নগরীর পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।”