• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

অন্যরকম -সেঞ্চুরি করে বুমরাহর অনাকাঙ্ক্ষিত -রেকর্ড

প্রিন্ট নিউজ : / ৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বিশ্বকাপ মাতিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করলেও, আইপিএলে নামতেই যেন বড্ড বিবর্ণ জাসপ্রিত বুমরাহ। সেটি এতটাই যে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেই উঠে গেছে ভারতের তারকা বোলারের নাম।

এবারের আইপিএলে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে শেষ ম্যাচটিতে বুমরাহকে বিশ্রামে রেখেছিল তারা। বাকি ১৩ ম্যাচে ভুলে যাওয়ার মতো বোলিংই করেছেন ৩২ বছর বয়সী পেসার।
সব মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ২৯৪ বল করে ৪১০ রান খরচ করেছেন বুমরাহ। বিপরীতে পেয়েছেন মাত্র ৪টি উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৮.৩৬ রান ও উইকেটপ্রতি তার বোলিং গড় ১০২.৫০!
কোনো সিরিজ বা টুর্নামেন্টে অন্তত ২৫০ বল করা বোলারদের মধ্যে বোলিং গড়ের সেঞ্চুরি টি-টোয়েন্টি ইতিহাসেই প্রথম। আর কোনো বোলার কোনো সিরিজ বা টুর্নামেন্টে ২৫০ বা তার বেশি বল করে প্রতি উইকেটের জন্য একশ রান খরচ করেননি।
এতদিন রেকর্ডটি ছিল বুমরাহরই স্বদেশি প্রজ্ঞান ওঝার। ২০১৪ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই ২৭৬ বল করে ৩৮০ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। ওই টুর্নামেন্টে তার বোলিং গড় ছিল ৯৫.০০!
বিব্রতকর রেকর্ডের তালিকায় তিন নম্বর নামটি বেনি হাওয়েলের। ইংলিশ এই অলরাউন্ডার ২০২২ সালের বিপিএলে ২৬২ বল করে ৩৪৫ রান খরচ করে নিয়েছিলেন ৪ উইকেট। বোলিং গড় ছিল ৮৬.২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা