• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত হলেন

প্রিন্ট নিউজ : / ১৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়ার সময় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ২২ মে রাতে এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও ১১৫ জন অজ্ঞাতনামাসহ মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ নেতার নাম উল্লেখ করে এবং আরও ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে আরেকটি মামলা করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অয়ন রহমান খানকে গ্রেপ্তারের পর পরে তারেক রেজাকেও গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা