• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

তালা ভেঙে চুরি ব্রাহ্মণবাড়িয়ায় জজের বাসায়

প্রিন্ট নিউজ : / ৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার ভোরে জেলা শহরের মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের ২য় তলায় এই ঘটনা ঘটে। তিনি সেই বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। সকালে খবর পেয়ে পুলিশ পরিদর্শন করেছেন।
তিতাস টুইন টাওয়ারের কেয়ার টেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে জজ সাহেব ফ্ল্যাট তালা দিয়ে বাড়িতে গিয়েছেন। সিসি ক্যামেরাতে দেখা গেছে ভোর তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করে। সেখানে দুটি আলমিরা ভেঙে সব মালামাল নিয়ে গেছে। এছাড়াও অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরের দল। পরে সকালে বিষয়টি আমাদের নজরে আসলে পুলিশকে অবগত করি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা জানান, খবর পেয়ে সেই ফ্ল্যাট আমরা পরিদর্শন করেছি। বিচারক ছুটিতে থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। তিনি না থাকায় চুরি হওয়া মালামালের পরিমাণ এখনই জানা যায়নি। এই ঘটনায় পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা