• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline

ভারত -বাংলাদেশ-সাফের ফাইনাল দেখবেন যেভাবে

প্রিন্ট নিউজ : / ৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টি স্পোর্টস টিভি ও তাদের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।

২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর টুর্নামেন্টের প্রথম পাঁচ আসরেই শিরোপা জিতেছিল ভারত।

এবারের আসরে “বি” গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা।

ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে মান্ডা বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সবাই প্রস্তুত।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নিতে নারাজ মান্ডা। তিনি বলেন, ‘আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।’

এদিকে, গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পায় ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভূটানের মুখোমুখি হয় স্বাগতিকরা। সেমিতে ভূটানকে ১-০ গোলে হারিয়ে ২০১৯ সালের পর আবারও ফাইনালে উঠে ভারত।

রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত প্রথম পাঁচ আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঐ দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড-

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা