• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা-কথা বলতে পারছেন না

প্রিন্ট নিউজ : / ৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জনপ্রিয় ও আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুটিং সেটে কাজ করার সময় হঠাৎ গলার স্বর হারিয়ে ফেলায় জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পরামর্শে তিনি সাত দিনের পূর্ণ বিশ্রামে রয়েছেন।
নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে অসুস্থতার বিস্তারিত তুলে ধরে অমি জানান, দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। নিয়মিত চিকিৎসা নিলেও পূর্ণ বিশ্রাম নিতে পারেননি তিনি। ব্যস্ততার মাঝে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তিবোধ করেন তিনি। এক পর্যায়ে তার গলার স্বর ক্ষীণ হয়ে আসে এবং তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।
হাসপাতালে চেকআপের পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেছেন। সুস্থ হয়ে কাজে ফেরার জন্য তাকে সাত দিন পুরোপুরি কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নির্মাতা আশঙ্কা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
একজন কর্মঠ মানুষ হিসেবে সবসময় কাজের মাঝে থাকতে ভালোবাসেন অমি। নিয়মিত প্রতি মাসে ৮টি করে পর্ব দর্শকদের উপহার দেওয়ার দায়বদ্ধতা থেকে তিনি কিছুটা চিন্তিত। নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, “আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি আশা করি আমি কাজ চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়ার প্রয়োজন।”
কাজল আরেফিন অমির এই পোস্টের নিচে সহকর্মী এবং অগুনতি ভক্ত-অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন। নির্মাতা অমি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় কাজের মাঝে ফিরে আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা