• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline

সীমান্তে সমাবেশ ও ঢাকায় বিক্ষোভ করবে ১১ দলীয় ঐক্য-পুশ ইন-সীমান্ত হত্যার প্রতিবাদে

প্রিন্ট নিউজ : / ৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

বাংলাদেশে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী ১২ জুন দেশের সব সীমান্তবর্তী জেলা এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১–দলীয় ঐক্য। একই দাবিতে ১৫ জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্তে হত্যা দীর্ঘদিনের সমস্যা হলেও বর্তমান পরিস্থিতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে সীমান্তে ‘পুশ ইন’-এর চেষ্টা অব্যাহত রয়েছে এবং জনগণ ও বিজিবির প্রতিরোধের কারণে অনেক ক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, গত তিন মাসে সীমান্তের ৫০টির বেশি এলাকায় পুশ ইনের ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, এ সময়ে ২ হাজার ৪৭৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। একই সময়ে বিএসএফ ও মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের প্রতি ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিহার করে জাতীয় স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, জাগপাসহ ১১–দলীয় জোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা