• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

বাংলাদেশ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের আটে

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে দলটি।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।
আইসিসির এবারের বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন সমীকরণে বাংলাদেশের ঝুলিতে এক পয়েন্ট যোগ করা হয়েছে। ২২৫ পয়েন্ট নিয়ে যা তাদের ৯ নম্বর থেকে আটে তুলে এনেছে। অন্যদিকে, ৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা ২২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে নয় নম্বরে। ২২০ পয়েন্ট নিয়ে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দশম স্থানে থাকা আফগানিস্তান।
র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত দল
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সব আন্তর্জাতিক সিরিজে অপরাজিত থাকা দলটি ২৭৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২ এবং খুব কাছেই ২৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া।
র্যাঙ্কিংয়ের সেরা সাতে বাংলাদেশের উন্নতি ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে সাউথ আফ্রিকা। আর ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। ২২৫ পয়েন্ট নিয়ে তাতেই ৮ নম্বরে উঠে গেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড রয়েছে যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে। তবে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা, পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা