• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

বৃষ্টি থেকে ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির পানি থেকে ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুর উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। সৌরভ ওই গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে ধান ও খড় ছড়িয়ে দিয়েছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সেগুলো বৃষ্টির পানি থেকে রক্ষা করতে যান সৌরভ। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা