• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

মুশফিক শীর্ষে তামিমকে টপকে

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে মুশফিক পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
শনিবার (৯ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে আউট হন মুশফিক। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪২তম বারের মত ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন মুশি। ২৯টি হাফ-সেঞ্চুরি ও ১৩টি সেঞ্চুরি আছে মুশফিকের।
এতদিন তামিমের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করেছেন মুশফিক। ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪১ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তামিম। ১০ সেঞ্চুরির সঙ্গে ৩১টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন তামিম।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ১৩ সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি আছে মুমিনুলের।
চতুর্থ স্থানে আছেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ৭১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে মোট ৩৬ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা