• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রিন্ট নিউজ : / ১৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিষয়টি রাত সাড়ে ৮ টার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করেছেন।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবু কুমার পাল পাংশা পৌরসভার পালপাড়া গ্রামের বিষ্ণুপদ পালের ছেলে।

পাংশা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সে পৌঁছালে তখন একটি বালুভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। তখন দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে চাকার নীচে পড়ে গেলে,ঘটনাস্থলেই দেবু পালের মৃত্যু হয়।

তখন দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশর একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন দূর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন।পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের লাশটি রাজবাড়ীর মর্গে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা