• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

চট্টগ্রামে শিক্ষার্থীর ওপর হামলার পর গুলিয়াখালী সৈকতে অবৈধ দোকান উচ্ছেদ

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রামের এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সৈকতের বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে দোকান ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় পরিবেশ ও পর্যটন ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছিল। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণেও বাধা সৃষ্টি হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে গতকাল গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে পর্যটকদের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে পর্যটকদের মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের অভিযোগ, সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী যুবকের আধিপত্য রয়েছে। পার্কিং, দোলনা, বসার স্থান ও খাবারের বিল নিয়ে প্রায়ই পর্যটকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব ঘটনা দিন দিন বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটলেও গুলিয়াখালী সৈকতে এখনো কোনো স্থায়ী পুলিশ চৌকি কিংবা কার্যকর বিচ ব্যবস্থাপনা কমিটি গড়ে ওঠেনি। ফলে অপ্রীতিকর পরিস্থিতিতে পর্যটকরা তাৎক্ষণিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, “গুলিয়াখালীসহ উপজেলার সব পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন কাজ করছে। এরই অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা