• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

প্রিন্ট নিউজ : / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জোড়া জুতা ও মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।

আজ সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

নিহতের মা আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। প্রতিদিন রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং অন্য অটোরিকশাচালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর গলা কাটা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা