গাজীপুরে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে এক হাজার বীজ সমিতি অফিসের সদস্যদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করেছেন।
২১ মে বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর শাখার আওতায় উপকারভোগীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে, বীজ গাজীপুর জোন অফিসের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন বিজ প্রধান কাৰ্যালয়ের উপ-নির্বাহী পরিচালক (অপারেশন)মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আসাদুল ইসলাম আসাদ,বিজ প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার কৃষি মোশারেফ হোসেন, সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে গ্রীষ্মকালীন শাক-সবজির চাষাবাদ ও তার পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানিয়ে বাড়ির আশে পাশে পতিত জমিতে বেশি করে চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় ফলজ গাছ রোপণের উপর গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,শাখা ব্যবস্থাপক মামুন হোসেন ভাওয়াল মির্জাপুর শাখার বিজের কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া প্রমূখ।
এ সময় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গাজীপুরের বিভিন্ন শাখার কর্মকর্তা এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বীজ সমিতি অফিসের সদস্যরা উপস্থিত ছিলেন।