• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

সিলেটগামী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো গরুবাহী পিকআপ

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঢাকা-সিলেট রেলপথে সিলেটগামী ট্রেনের ধাক্কায় গরুবোঝাই একটি মিনিট্রাক (পিকআপ) উল্টে গেছে। এই দুর্ঘটনায় পিকআপে থাকা একটি গরু মারা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আজমপুর স্টেশন অতিক্রম করার পর মুকুন্দপুর- আজমপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি সিঙ্গারবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গারবিল এলাকায় পৌঁছালে একটি গরুবাহী পিকআপ রেললাইনের খুব কাছে চলে আসে। একপর্যায়ে ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাইন থেকে ক্ষতিগ্রস্ত পিকাআপটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর হওয়ায় এলাকায় লোকজন কম ছিল। শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরু নিয়ে যেতে থাকা পিকআপ রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় ট্রেনের বড় কোনো ক্ষতি হয়নি। পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা