• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,গাজীপুর নবনিযুক্ত উপাচার্যের মহোদয়ের সাথে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা

প্রিন্ট নিউজ : / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় গিয়ে সংগঠনটির প্রতিনিধি রা ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ড. মোহাম্মদ ইকবাল স্যার একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে সুপরিচিত। আমরা আশা করছি, তাঁর নেতৃত্বে ডুয়েটে আধুনিক, গবেষণাবান্ধব ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও একাডেমিক বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে তিনি উদ্যোগ নেবেন।”
শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল কাদের বলেন, “আমরা আশা করছি, নতুন উপাচার্য স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী বান্ধব হবে। বিশেষ করে গবেষণা ও ল্যাব সুবিধার উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান এবং ক্যাম্পাসে একটি সহনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ”
সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা