• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রিন্ট নিউজ : / ১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন—সোপান (২২) ও আজওয়াদ (২২)। তাঁরা দুজনই ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে সোপান মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুর এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সহপাঠী ও বন্ধুসহ ১৩ জনের একটি দল নিয়ে মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন সোপান। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর বিকেল সাড়ে চারটার দিকে সোপান ও আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে আজওয়াদ পানিতে তলিয়ে যেতে থাকেন। আজওয়াদ সাঁতার জানতেন না বলে জানান তাঁর বন্ধুরা। এ সময় বন্ধুকে ডুবতে দেখে সোপান তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু আজওয়াদকে টেনে তুলতে গিয়ে সোপান নিজেও পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।

পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই তরুণের মৃত্যু হয়েছে। মূলত পানিতে ডুবে শ্বাসনালীতে পানি ঢুকে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের আবেদন ও পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনে নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা