গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ।
আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ।
দেশের বিভিন্ন জেলার ১৬ টি দল অংশ গ্রহন করবে । যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি ও মাদককে নিরোৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হান্নান মিয়া হান্নু ।