• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline

বাংলাদেশের ফাতেমা কাতারের প্রধান কোচ হলেন

প্রিন্ট নিউজ : / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিংয়ে ধারাবাহিক সাফল্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও শক্ত হলো।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফাতেমা তুজ জোহরার। তবে খেলোয়াড় হিসেবে তিনি খুব বেশি ম্যাচ খেলতে পারেননি—মাত্র তিনটি ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন তিনি।
এরপর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন কোচিংয়ে এবং ধীরে ধীরে গড়ে তোলেন নিজের নতুন পরিচয়। দীর্ঘদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কোচ হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
জাতীয় পর্যায়েও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন ফাতেমা। ২০১১ সালে বাংলাদেশ নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার সুযোগ পান, পরে ২০১৭ সালে দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
দেশের বাইরে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। এরপর ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি এবং দুই বছর সেখানে কাজ করেন।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। চীন অধ্যায় শেষ করে এবার তিনি কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন।
বিভিন্ন দেশের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলেও ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, ভবিষ্যতে সুযোগ পেলে দেশের হয়েও কাজ করতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা