• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
গাজীপুরে প্রথমবারের মতো  পালিত হলো দানোত্তম কঠিন চীবর দান গাজীপুরের টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত-১ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল বিদ্যুৎখাতে লুটপাট করতেই আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার বিমানে টঙ্গীতে দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে শিশু শিক্ষার্থী শ্লীলতাহানি ও শিক্ষকদের জামির নাম মঞ্জুর  গাজীপুরে গার্মেন্টসের গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমা ময়দান ‘সাদপন্থিরা আর কখনো ব্যবহার করতে পারবে না’

ঈদুল আজহা উপলক্ষ্যে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

প্রিন্ট নিউজ : / ৬১২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি সরাদেশে আরো ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বল্প দামে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন দেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

রোববার (১০ মে) টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম নেওয়া হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

আদেশে আরো বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি সর্বোচ্চ বিক্রয় (পরিমাণ) ভোজ্যতেল ২ লিটার প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা