• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
গাজীপুরে প্রথমবারের মতো  পালিত হলো দানোত্তম কঠিন চীবর দান গাজীপুরের টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত-১ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল বিদ্যুৎখাতে লুটপাট করতেই আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার বিমানে টঙ্গীতে দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে শিশু শিক্ষার্থী শ্লীলতাহানি ও শিক্ষকদের জামির নাম মঞ্জুর  গাজীপুরে গার্মেন্টসের গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমা ময়দান ‘সাদপন্থিরা আর কখনো ব্যবহার করতে পারবে না’

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল

গাজীপুর প্রতিনিধি: / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান,আজ দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ,কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিঃসহ আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে কোনাবাড়ী বিসিকে শ্রমিকরা এসে অন্য কারখানার শ্রমিকদের বের হয়ে আসার জন্য তাগাদা দিলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে। পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে
তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা