ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা সদরের ভাওয়ালগড় এলাকায় অনৈতিক কর্মকান্ড ও দেহ ব্যবসার অভিযোগে ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’ সেন্টারে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাতভর এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক ও মো: ফয়সাল।
অভিযানকালে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা থেকে কুশ, ক্যানাবিস চকলেট, বিয়ার (ক্যান), অ্যালকোহল- অ্যাবসোলিউট ভোদকাসহ বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ বিভিন্ন ধরণের মাদক এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো – জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মোঃ আবির হোসেন (২৩)।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক সাংবাদিকদের জানান, অনৈতিক কর্মকান্ড ও দেহ ব্যবসার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান, এ রিসোর্টে অনুমোদনহীভাবে ডিজে পার্টি চালানো হচ্ছিল।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬