ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়াবাসীর অবশেষে  দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বগুড়াবাসীর বহুদিনের দাবি। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার বেলা ১১টায় এই উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন সরকার পৌরসভার সীমানা বাড়িয়ে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন বৃদ্ধি করে। একই সময়ে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সেই সময় থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশন করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা আর এগোয়নি।

পরবর্তী সময়ে এ দাবি আরও জোরালো হয়। তবে দীর্ঘদিন ধরে তা বাস্তবায়নের মুখ না দেখলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি নতুন করে গতি পায়। তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন। পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ, জনমত যাচাই এবং আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়।

গত বছরের অক্টোবরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বগুড়া পৌরসভার কার্যক্রম পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন ঘোষণার ইঙ্গিত দেয়। যদিও নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না আসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

অবশেষে মন্ত্রিপরিষদ বিভাগের প্রাক-নিকার কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পায়। এর ধারাবাহিকতায় এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

গত ১৫ এপ্রিল সকালে বগুড়া সার্কিট হাউস পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ বিষষটি খোলাসা করেন

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর বগুড়া সফর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি বগুড়ার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তবে স্থানীয়দের আশা, সিটি করপোরেশন চালু হলে বগুড়ায় নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে, যা পুরো জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়াবাসীর অবশেষে  দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে

আপডেট সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬