ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মার্কিন সেনারা ইরানে যুদ্ধ চান না, বিক্ষোভে গিয়ে আটক ৬০

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনাসদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে।

‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনাসদস্যদের মূল দাবি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত।

বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূর থেকে এসে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে, তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অনেকে ইরাক যুদ্ধের সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আজ ঠিক সে ধরণের প্রতিশ্রুতি ও অজুহাতই ব্যবহার করা হচ্ছে, যা অতীতে যুদ্ধের কারণ হয়েছিল।

বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পুলিশ বলপ্রয়োগ করে। এক পর্যায়ে অন্তত ৬০ জন আন্দোলনকারীকে আটক করা হয়। এই ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভে শুধু সাবেক সেনা সদস্যরাই নন, অংশ নিয়েছেন বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের দাবি, এই যুদ্ধ অপ্রয়োজনীয় ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না এলে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক মার্কিন সেনারা ইরানে যুদ্ধ চান না, বিক্ষোভে গিয়ে আটক ৬০

আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬