• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

গাজীপুরে মহাসড়ক দখল করে বসছে বাজার, চরম দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ সার্ভিস লেন দখল করে প্রতিদিন বসছে বিশাল অবৈধ হাটবাজার । ট্রাফিক পুলিশ অফিসের কাছে শত শত ভাসমান দোকান পরিচালিত হলেও কার্যত নির্বিকার অবস্থানে রয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন। শুধু পল্লীবিদ্যুৎ এলাকা নয়, মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একই চিত্র দেখা যাচ্ছে। একটি সঙ্ঘবদ্ধ চক্র এসব অবৈধ ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সার্ভিস লেন ও ফুটপাত সম্পূর্ণভাবে দখল করে কাপড়, জুতা, খেলনা, হাঁড়ি-পাতিল, খাবার, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য ভাসমান দোকান বসানো হয়েছে। থ্রি হুইলার তো দূরের কথা পথচারীদের চলাচলের সার্ভিস লাইন কিংবা ফুটপাতে এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই । এ অবস্থায় থ্রি হুইলারসহ গার্মেন্টস শ্রমিক ও অসহায় পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছে । ফলে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে যানজট ও সড়ক দুর্ঘটনা।
স্থানীয়রা খুব দ্রুত মহাসড়ক থেকে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করার দাবি জানিয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, মহাসড়ক দখল করে হাট বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুব দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে মহাসড়ক থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাতুল আলম বলেন, আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিগগিরই অভিযান চালানো হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা