• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থী, দলীয় নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরর পক্ষে এ হিসাব জমা দেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
দাখিল করা হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণার জন্য দলীয়ভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় দলটির ব্যয় হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজনের পেছনে খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ ব্যয় বাবদ খরচ হয়েছে আরও ৬৫ হাজার টাকা।
আরও জানানো হয়, সব ধরনের নির্বাচনী লেনদেন প্রাইম ব্যাংক পিএলসির বনানী শাখার একটি নির্দিষ্ট হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা