• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

গাজীপুরে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

গাজীপুরের পুবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন ও ঘটনার ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাতে পুবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর ফুফা। সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর ধরে পুবাইলে শ্যালকের বাসায় সপরিবারে বসবাস করছিলেন সেলিম। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির বড় বোন তার ঘরে থাকা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ছোট বোনের নির্যাতনের ছবি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ করে।
পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে একাধিকবার নির্যাতন ও ঘটনার ছবি মোবাইলে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। ঘটনার পর শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সেলিমকে আটক করা হয় এবং মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা