ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে  আদিবাসী পাড়ায় হামলা, মন্দির ভাঙচুর ও সংঘর্ষ

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে দেড় থেকে দুইশো ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে সনকা খ্রিষ্টান পাড়ার আদিবাসীদের ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা প্রথমে শ্মশান কালী মন্দিরে ভাঙচুর চালিয়ে কালী মূর্তি ভেঙে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়। এরপর তারা আদিবাসীদের কবরস্থানের জমির গাছ কাটা ও জমি দখলের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হামলাকারীরা মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫)-এর বাড়িতে ঢুকে তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সময় গণেশ সরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০)-এর বুকে তীর নিক্ষেপ করা হয়। আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং এসআই দীনেশ রায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে  আদিবাসী পাড়ায় হামলা, মন্দির ভাঙচুর ও সংঘর্ষ

আপডেট সময় : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬