• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে প্রথমবারের মতো  পালিত হলো দানোত্তম কঠিন চীবর দান গাজীপুরের টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত-১ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল বিদ্যুৎখাতে লুটপাট করতেই আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার বিমানে টঙ্গীতে দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে শিশু শিক্ষার্থী শ্লীলতাহানি ও শিক্ষকদের জামির নাম মঞ্জুর  গাজীপুরে গার্মেন্টসের গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমা ময়দান ‘সাদপন্থিরা আর কখনো ব্যবহার করতে পারবে না’

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা