• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
গাজীপুরে প্রথমবারের মতো  পালিত হলো দানোত্তম কঠিন চীবর দান গাজীপুরের টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত-১ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল বিদ্যুৎখাতে লুটপাট করতেই আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার বিমানে টঙ্গীতে দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে শিশু শিক্ষার্থী শ্লীলতাহানি ও শিক্ষকদের জামির নাম মঞ্জুর  গাজীপুরে গার্মেন্টসের গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমা ময়দান ‘সাদপন্থিরা আর কখনো ব্যবহার করতে পারবে না’

১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স -এবার

প্রিন্ট নিউজ : / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দর্শকদের মনোযোগ আকর্ষণের তীব্র প্রতিযোগিতা এবং ইউটিউব ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীদের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ বা প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী (কো-সিইও) গ্রেগ পিটার্স এবং টেড সারান্ডোস কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানান যে, এই ছাঁটাইয়ের বড় অংশটি হবে নেটফ্লিক্সের প্রোডাক্ট, টেক, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস বা মানবসম্পদ বিভাগে।
ওই স্মারকে তারা উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য—বিশ্বকে বিনোদন দেওয়া। তাই খুবই উচ্চাভিলাষী এবং তা বাস্তবায়নের জন্য আমাদের কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হওয়া প্রয়োজন।’
তারা আরও যোগ করেন, ‘আমাদের ব্যবসা শক্তিশালী ও ক্রমবর্ধমান রয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ বছরের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথেই আছি।’
চলতি বছরে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ পতন হলেও, বুধবার (১৪ অক্টোবর) তা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন।
এর আগে ২০২২ সালে হঠাৎ গ্রাহকসংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে দুই দফায় প্রায় সাড়ে চারশো কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা