ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয় ,সরকারি চাকরিতে পাঁচ লাখ নিয়োগের প্রস্তুতি

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।নির্ধারিত ছকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’।

এ প্রতিশ্রুতির আলোকে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এই ইশতেহার বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগ, তাদের অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য সব ধরনের পদ।

এ পরিস্থিতিতে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় পাঠাতে বলা হয়েছে। একইসঙ্গে পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিও admincord@mopa.gov.bd ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে পাঠাতে হবে। পাশাপাশি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ প্রেরণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয় ,সরকারি চাকরিতে পাঁচ লাখ নিয়োগের প্রস্তুতি

আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬