ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী তলিয়ে যায়। এর মধ্যে সুবর্ণা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তার সহপাঠী মার্জিয়া আক্তার মিম (১৭)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে।

মৃত উদ্ধার করা সুবর্ণা আক্তার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ মার্জিয়া আক্তার মিম একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ মার্জিয়ার ছোট বোন হামিদা আক্তার জানায়, দুপুরের দিকে কয়েকজন মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মার্জিয়া ও তার বান্ধবী সুবর্ণা নদীতে তলিয়ে যায়। পরে বিষয়টি বাড়িতে জানালে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় সুবর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তবে মার্জিয়া এখনো নিখোঁজ রয়েছে।

সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, ঢাকার ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬