ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিলেন যুবক

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনায় পরিবারের কাছে মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৮টায় উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ওই পরিবারের বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার।

স্থানীয় নিকটাত্মীয়রা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলামের বড় ছেলে এনামূল হাসান দীর্ঘদিন  ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতো। গত রোববার সকাল থকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। পরিবার তাকে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এনামূল হাসান নিজ ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রায় দুই ঘণ্টার আগুন স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় পুরো বসত ঘরটি।

এনামূল হাসানের বড় বোন হাবিবা জানান, গত রোববার রাত অনুমান ৮টার দিকে এনামূল একটি সিএনজি অটোরিকশা যোগে বাড়িতে আসে। অটোরিকশা দাঁড় করিয়ে রেখে সে পেট্রোলের বোতল হাতে নিয়ে বসত ঘরে ঢুকে এবং অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বর্তমানে আমার মাসহ আমরা জীবন ঝুঁকিতে আছি।

দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, ঘটনাটি সত্য। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়েছে। গত মাস আগেও আমরা তার একটি সালিস দরবার করেছি। এনামূল হাসান মাদকের জন্যই ঘটনা ঘটায়। প্রশাসন দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ব্যাপারে অভিযুক্ত এনামূল হাসান মুঠোফোনে বলেন, ‘আমি অগ্নিসংযোগ করিনি। তবে ওই স্থানে আমি পাকা ভবন করবো। টিনের ঘরটি ভাঙ্গার জন্য মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু মিস্ত্রি যে টাকা চায় তাতে ঘরের দামও এতো হবে না।

তবে এরপর অসংলগ্ন কথাবার্তা বলে কল কেটে দেন তিনি। 

চান্দিনা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলে নিজ ঘরে অগ্নিসংযোগের ঘটনার কথাটি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিলেন যুবক

আপডেট সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬