গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
গাজীপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
২০ এপ্রিল হতে ২০ মে পর্যন্ত ১৪ কর্ম দিবস ব্যাপী সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন ০৬ মাস থেকে ০৫ বছর বয়সের সকল শিশুকে এক ডোজ টিকা প্রদান করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ০৫ টি অঞ্চলে ২৭০৮২ জন শিক্ষার্থী এবং ১৪৯০৪৯ জন কমিউনিটি শিশু সহ সর্বমোট ১৭৬১৩১ জন শিশুকে ক্যাম্পেইনে ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। অবশিষ্ট ০৩ টি অঞ্চল- কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় মোট ৮১৭৭১ জন শিশুকে সিভিল সার্জন, গাজীপুর মহোদয়ের ব্যবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া গাজীপুর জেলায়, ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

























