• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

পানি শূন্যতায় ৪৯ জনের মৃত্যু-সাহারা মরুভূমিতে ট্রাক বিকল

প্রিন্ট নিউজ : / ৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাইজারের সাহারা মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। তীব্র তাপদাহ ও পানি সংকটে অন্তত ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানা যায়, নাইজারের আগাদেজ গভর্নর অফিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতরা মালি থেকে নিজ দেশে একটি ধর্মীয় উৎসব শেষে ফিরছিলেন। যাত্রাপথে আলজেরিয়া সীমান্তের কাছাকাছি এবং নাইজার-মালি সংযোগস্থল হিসেবে পরিচিত ‘আসামাকা’ সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে।
দুর্ঘটনার পর যাত্রীরা চালক ও সহকারীদের সঙ্গে মিলে গাড়িটি মেরামতের চেষ্টা করেন। তবে চরম মরুভূমির পরিবেশ, অস্বাভাবিক তাপমাত্রা এবং পানির কোনো উৎস না থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ক্রমে পানিশূন্যতা ও তীব্র তৃষ্ণায় একে একে প্রাণ হারান অন্তত ৪৯ জন।
কর্তৃপক্ষ জানায়, পরে মরুভূমির মধ্যেই মৃতদেহগুলো গণকবরে দাফন করা হয়।
এই ঘটনার মধ্যেও দুইজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা জীবনের শেষ শক্তি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে একটি পানির উৎসে পৌঁছান এবং পরে আসামাকা সীমান্ত চৌকিতে গিয়ে প্রশাসনকে পুরো ঘটনা জানান।
উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপমুখী যাত্রার অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছরই তীব্র গরম, পানির অভাব ও দুর্গম পরিবেশে এখানে বহু মানুষের প্রাণহানি ঘটে থাকে।
সুত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা