• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

প্রিন্ট নিউজ : / ৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দেশে হামের প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৫১৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৬৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৫০৩ জনে পৌঁছেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা