• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline

গাজীপুর জেলা অভিবাসন সমন্বয় কমিটির (DMCC) সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: / ১৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

গাজীপুর জেলা অভিবাসন সমন্বয় কমিটির (DMCC)’ র ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, সিভিল সার্জন ডা: মোঃ মামুনুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হাসান আল কামাল।

‎সভায় জেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর ও নিরাপদ করতে নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসে যাওয়ার আগে সঠিক তথ্য, প্রশিক্ষণ এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রবাসী কর্মীদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, গাজীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা