• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline

গাজীপুরে স্কুলছাত্রীর ভিডিও টিকটকে ছড়িয়ে সম্মানহানি, আটক ২

প্রিন্ট নিউজ : / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুলছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ও অভিযোগকারীকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কালিয়াকৈর পৌরসভার হরতকীতলা এলাকা থেকে স্বপন (২৩) ও পাবেল (১৭) নামে দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মামা সাহিদুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশাইদ এলাকার রোজ গার্ডেন প্রি-ক্যাডেট হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। গত ৯ জুন সকালে তার ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশ করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।

অভিযোগকারী সাহিদুল ইসলাম বলেন, তার ভাগ্নির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে অভিযুক্তরা অভিযোগ করার কারণে তাকে হুমকিও দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা