• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline

গাজীপুর অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা গ্রেফতার

প্রিন্ট নিউজ : / ৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

‎গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানাকে একটি অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
সোহেল রানা ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ মতিন নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ওঠে। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় অবস্থান নিয়ে পরিবারের ওপর মুক্তিপণের টাকা আদায়ে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।
এদিকে ওই সময় কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ অন্য একটি অভিযানে এলাকায় গেলে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পান। পুলিশ সদস্যরা গাড়িটির দিকে অগ্রসর হলে অপহরণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অপহৃত মতিনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযুক্তদের গ্রেফতার অভিযান শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনে অবস্থান শনাক্ত করে গত ৮ জুন হাতিমারা এলাকা থেকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, সোহেল রানাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা