ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রাইভেটকার সড়কে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

এ সময় পথচারী শফিক গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এ সময় দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পরিদর্শক।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে পথচারী নিহত

আপডেট সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫