ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য— ডুয়েট উপাচার্য

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য আউটকাম—বেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করতে হবে। এটি আমাদের শিক্ষাক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেয় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করে। এটি ইন্ডাস্ট্রি—অ্যাকাডেমিক সম্পর্ককে শক্তিশালী করে, গবেষণা ও উদ্ভাবনের পরিধি বাড়ায় এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ আজ রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত “ইমপ্লিমেন্টেশন অব ওবিই ইন এ প্রোগ্রাম টুওয়ার্ডস অ্যাচিভিং অ্যাক্রেডিটেশন” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাননীয় উপাচার্য আরও বলেন, ‘অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অধিকতর নিশ্চিত হয়। প্রকৌশল শিক্ষা সত্যিকার অর্থে আউটকামস্ বেইসড করা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান, উদ্ভাবন এবং নেতৃত্বের যোগ্যতা নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই সেমিনারে অংশগ্রণের মাধ্যমে শিক্ষকবৃন্দ নিজেদেরকে আরও সমৃদ্ধ ও প্রস্তুত করবেন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের পথে আমাদের যাত্রাকে আরও এগিয়ে নিবেন।’

সেমিনারের বিশেষ অতিথি মাননীয় উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, আউটকাম—বেইসড এডুকেশন সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি, আমাদের পাঠ্যক্রম নিয়মিত পরিমার্জিত হচ্ছে এবং শিক্ষক—শিক্ষার্থীরা একটি সমন্বিত একাডেমিক পরিবেশে কাজ করছে। ডুয়েট এই পরিবর্তনের যাত্রায় অগ্রসর হচ্ছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি—এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও র‌্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি—এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর—এর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি বিশ্বব্যাপী ওবিই বাস্তবায়নের সফল মডেল, প্রোগ্রাম লেভেল ও কোর্স লেভেলের আউটকাম নির্ধারণ, মূল্যায়ন কাঠামো, ডিজাইন, ইন্ডাস্ট্রি—একাডেমিয়া সংযোগ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশলগত ধাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের মনোনীত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য— ডুয়েট উপাচার্য

আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫