বগুড়ার শিবগঞ্জ প্রত্যন্ত গ্রামে পদার্থবিজ্ঞান মেলা
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুদিন ব্যাপী পদার্থবিজ্ঞান মেলা। রোববার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. কুদরত–ই–খোদা।
ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন মেলার আয়োজক ইজি ইনড্রাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দাঁড়িদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার, ব্যবসায়ী হারুনুর রশিদ।
মেলায় ৫টি প্রতিষ্ঠানের ৫৬টি প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষার্থীরা। মেলায় অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলো হলো– দাঁড়িদহ উচ্চ বিদ্যালয়, দাঁড়িদহ বালিকা বিদ্যালয়, দাঁড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মহব্বত–নন্দীপুর উচ্চ বিদ্যালয় ও বারিদ মাল্টিমিডিয়া স্কুল।

























