ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর থেকে বের হওয়ার দোয়া

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

প্রতিটি মুমিন আল্লাহর নিরাপত্তা ও জিম্মাদারিতে থাকেন। তাই সবাইকে নিরাপদ ও সুরক্ষিত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কখনো বাড়ি থেকে বের হতে চাইলে কিংবা দূরে বা কাছে কোথাও গেলে দোয়া পড়ে বের হওয়া উত্তম।

আল্লাহর রাসুল (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। এই দোয়া পড়লে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ-আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দোয়াটি হলো-

আরবি :

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। (তিরমিজি, হাদিস : ৩৪২৬

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘর থেকে বের হওয়ার দোয়া

আপডেট সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫