গাজীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের পাশে হাজারো নেতাকর্মীর জনশ্রুত
- আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের সময় গাজীপুর মহানগরের টঙ্গী,বোর্ড বাজার,ভোগড়া বাইপাস, কোনাবাড়ী,কালিয়াকৈর সড়কে জনস্রোত নেমেছে, জনতার বাঁধভাঙা জোয়ার ছুটেছে টাঙ্গাইল পর্যন্ত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী দিলারা সুলতানা সেতু শতাধিক নেতাকর্মী নিয়ে ভোগড়া বাইপাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান।
এদিন সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন।

























