ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ভরদুপুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠলো পুকুরে

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রবাসী আব্দুল মমিনের ছেলে ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম ও তামিম তাদের পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে থাকতো। শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে ভরদুপুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠলো পুকুরে

আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬