• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শন টেইট বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ছাড়লেন

প্রিন্ট নিউজ : / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টেইটের। কিন্তু আগেভাগেই পদত্যাগ করে বিদায় নিচ্ছেন তিনি।

বিসিবির পাঠানো ই-মেইলে টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ সম্মানের। এর অংশ হতে পেরে এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।’

বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না জানিয়েছেন টেইট। তার ভাষ্য, ‘এটি (পদত্যাগ) সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, এবং আমাদের আলোচনার পুরো সময়জুড়ে বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আগামী দিনের জন্য আমি দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

দায়িত্ব নেওয়ার পর টেইটের অধীনে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক উন্নতি হয়েছে। পেসার নাহিদ রানাকে বেশ ভালোভাবে সামলে এগিয়ে নিয়েছেন। বাকিদেরও যথাযথ প্রক্রিয়ায় করেছেন আরও শাণিত। বাংলাদেশে টেইট ১৪ হাজার ডলার প্রতি মাসে বেতন পাচ্ছিলেন। বাংলাদেশি টাকায় যা ২ কোটি টাকার কাছাকাছি।

সাবেক নিউ জিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসের কাজের ধরণে সন্তুষ্ট না হওয়ায় চুক্তির আগে তাকে বিদায় করে বাংলাদেশ। এরপর ২০২৫ সালের ১২ মে টেইটকে বিসিবি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেয়।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। অস্ট্রেলিয়াকে সব ফরম্যাট মিলিয়ে ৫৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তালহা জুবায়ের। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা